টি-২০ বিশ্বকাপ শুরুর পর থেকে দুঃসময় যেন কাটছেই না বাংলাদশ টিমের। একের পর এক আলোচনা-সমালোচনার গায়ে মেখেই এগিয়ে চলছেন টাইগাররা। তবে সবটার বোঝা যেন একাই কাঁধে বইছেন ক্যাপ্টেন মাহমুদউল্লাহ। আর তাই শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামার আগে জাতীয় সঙ্গীতের সময় হয়ে পড়েন আবেগ-আপ্লুত। এসময় চোখের পানি গড়িয়ে পড়ার দৃশ্য ধরা পড়ে ক্যামেরায়। মাঠ ও মাঠের বাইরের নানা সমালোচনা গায়ে মেখেই এবার সুপার টুয়েলভ নিশ্চিত করেছে টাইগাররা। সংবাদ সম্মেলনেও আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন টি-২০ ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদ। সেখানে অনুরোধও করেছিলেন অনুপ্রেরণার বদলে কঠিন সময়ে যেন দলকে ছোট করা না হয়।

অন্যদিকে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন যেন কিছুই মানতে নারাজ। মন্তব্যের পাল্টা জবাবে দিয়েছিলেন রুক্ষভাবেই। সবমিলিয়ে বলা যায়, বেশ অস্বস্তির মধ্যে দিয়েই কাটছে রিয়াদের সময়। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে তারই বহিঃপ্রকাশ দেখা গেল কি?