প্রবাস গমন উপলক্ষ্যে জুবায়েরকে বিদায়ী সংবর্ধনা দিলো মাহমুদুল্লাহ রিয়াদ ক্রিকেট লীগে

Spread the love

বৃহত্তর আটগ্রামের পরিচিত ক্রিকেটার জুবায়ের আহমদ এর প্রবাস গমন উপলক্ষে মাহমুদুল্লাহ রিয়াদ ক্রিকেট লীগ আয়োজক কমিটির পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।

২১অক্টোবর (বৃহস্পতিবার) রাত ৭ ঘটিকায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটগ্রাম সি.এন.জি রেজিঃ ৭০৭শাখার চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু। লীগ আয়োজক কমিটির সদস্য মোহাম্মদ মাহতাব উদ্দিনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজসবী আব্দুল কাইয়ুম আবু, আটগ্রাম গোল্ডেল ভয়েস ক্রিকেট ক্লাবের সভাপতি আব্দুল মুনিম, মাহমুদুল্লাহ রিয়াদ ক্রিকেট লীগ আয়োজক কমিটির সদস্য আহমদ আল মাসরুর, মামুনুর রশীদ রুবেল, আরিয়ান আবিদ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আটগ্রাম গোল্ডেন ভয়েস ক্রিকেট ক্লাবের সদস্য নজরুল ইসলাম রনি, সুজেল আহমদ, ইমদাদ হোসেন বাবু, আর কে রাজু, ফাহিম আহমদ, রাসেল আহমদ, মিজান আহমদ, মাজেদ আহমদ, আলি হায়দার, জাফরান আহমদ, শহীদ আহমদ, মিলাদ,আরিফ, শাকিব,হোসাইন, রুমেল, ছাদিক প্রমুখ। অনুষ্ঠান শেষে জুবায়েরকে ক্রেস্ট প্রদান করেন উপস্থিত অতিথিরা।

বিজ্ঞপ্তি


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *