জেলা পুলিশ সুপার-এর মায়ের মাগফেরাত কামনায় জকিগঞ্জ থানা পুলিশের দোয়া মাহফিল

Spread the love

সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম-এর মায়ের রুহের মাগফেরাত কামনায় জকিগঞ্জ থানা পুলিশের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) বাদ জোহর জকিগঞ্জ থানা মসজিদে ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কাসেম-এর তত্বাবধানে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন জকিগঞ্জ থানা মসজিদের ইমাম ও খতিব মাওলানা ক্বারী আব্দুস শাকুর। এসময় মোহাম্মদ ফরিদ উদ্দিন-এর মমতাময়ী মায়ের আত্মার মাগফিরাত, পরকালীন মুক্তি ও শান্তি কামনা করে মোনাজাত করা হয়। মাহফিলে জকিগঞ্জ থানা পুলিশের কর্মকর্তাবৃন্দ, ফোর্সসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন মায়ের মৃত্যুর আগের দিন মধ্যরাতে নিজের পেশাগত দায়িত্ব পালনে সিলেটের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জে ছিলেন। এ প্রসঙ্গে ব্যক্তিগত ফেসবুক আইডিতে তিনি লিখেন, ‘সন্ধ্যা থেকেই জনশৃঙ্খলা রক্ষা ও জনগণের জান-মাল নিরাপদ রাখতে কাজ করছিলাম। হঠাৎ বাসা থেকে আমার সহধর্মিনীর ফোন। জানালো-মা হার্ট ফেইল করেছে। এ সময় সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে আমার কয়েকজন সহকর্মী জীবন মৃত্যুর সাথে লড়াই করছিলো। স্ত্রীকে বললাম তুমি মাকে বাঁচাও, আমি সহকর্মীদের উদ্ধার করি। এখন রাত ০১:৩০ , ফিরছি আমি প্রত্যন্ত এলাকা থেকে। মা আমার আইসিইউতে। আমার স্ত্রী একাই সামলালেন। অশেষ কৃতজ্ঞতা ডা: তারেক, ডা: শোয়েব, ডা: রাশেদুন্নবী, সাদেক ভাই এবং আমার প্রিয় সহকর্মী দের প্রতি। সকলের নিকট দোয়া চাই।’

এর মাত্র একদিন পর শনিবার (১৫ অক্টোবর) ভোরে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মায়ের ইন্তেকাল হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *