ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বালাউট দারুল কুরআন মাদ্রাসার মোবারক র‍্যালী সম্পন্ন

Spread the love

পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বালাউট ছাহেব বাড়ীস্থ বালাউট দারুল কুরআন মাদ্রাসা’র মোবারক র‍্যালী সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৫ অক্টোবর) সকাল ৯ ঘটিকায় বালাউট ছাহেব বাড়ি থেকে শুরু হওয়া র‌্যালিতে স্বতস্ফূর্তভাবে অংশ নেন শতাধিক সুন্নি জনতা ও আশেকে রাসুল। র‍্যালীতে অংশগ্রহণের জন্য সকাল থেকেই আশেকে রাসুলরা বালাউট দারুল কোরআন মাদরাসা মাঠে জমায়েত হন। সকাল ৯ ঘটিকার সময় আল্লামা বালাউটি ছাহেব (রহ.) এর মাজার যিয়ারতের মাধ্যমে শুরু হওয়া র‍্যালীটি বৃহত্তর বালাউটের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মাদরাসা মাঠে এসে সমাপ্ত হয়।

শাহ সূফী আল্লামা বালাউটি ছাহেব (রঃ) এর সুযোগ্য ছাহেবজাদা ডা. মাওলানা শাহ মো. ছাফিউর রহমান বালাউটি, শাহ মো.মুছাদ্দিকুর রহমান বালাউটি ও শাহ মো.মুনিবুর রহমান বালাউটির নেতৃত্বে মোবারক র‍্যালীতে উপস্থিত ছিলেন – ভাদেশ্বর মডেল মাদ্রাসার সহবারী অধ্যাপক মাওলানা মো. ইউনুস আহমদ, মাওলানা মাশুকুর রহমান, জালালাবাদের ডাকের সম্পাদক মাওলানা কবি মাহবুবুর রহীম, রতনগন্জ বাজার জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল কুদ্দুস চৌধুরী, মাওলানা আজির উদ্দিন বরমচালী, মাওলানা সালমান আহমদ, মাওলানা খালেদ আহমদ, মাদ্রাসা শিক্ষক হাফিজ আব্দুল হাসিব, মাওলানা হাফিজ জসিম উদ্দিন, হাফিজ আব্দুল হালিম, ব্যবসায়ী মজনু মিয়া, আবুল হোসেন, জাকির হোসেন, রাসেল আহমদ, শাহ রহিম উদ্দিন, শাহ মো.সাজিদুর রহমান, শাহ মো. মাজেদ আহমদ, ব্যবসায়ী রোকন উদ্দিন, এপলু আহমাদ প্রমুখ।

র‌্যালিতে সুললিত কণ্ঠে রাসুল (সা.)’র প্রশংসাগীতি পরিবেশন করেন সংগীতশিল্পী মো. মতিউর রহমান, রিসালাহ’র আহমদুল হক, ইমন আহমদসহ ‘আল্লামা বালাউটি শিল্পীগোষ্ঠীর’ অন্যান্য শিল্পীবৃন্দ । পরে ডা. শাহ মো. ছাফিউর রহমান বালাউটির দোয়ার মাধ্যমে র‍্যালীর কার্যক্রম সমাপ্ত ঘোষনা করা হয়।

বিজ্ঞপ্তি


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *