শারদীয় দুর্গাপূজা : জকিগঞ্জে এবার ১০৪ পূজামন্ডপ

Spread the love

বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে জকিগঞ্জে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। বেশির ভাগ মণ্ডপে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে, দুর্গাপূজা উৎসবকে পরিপূর্ণ রূপ দিতে চলছে ব্যাপক সাজসজ্জা। প্রতিটি মণ্ডপের জন্য তৈরি হচ্ছে দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, অসুর, সিংহ, হাস, পেঁচাসহ বিভিন্ন প্রতিমা। অধিকাংশ মণ্ডপে কারিগরেরা রং আর সাজসজ্জায় ফুটিয়ে তুলছেন দুর্গার পূর্ণ অবয়ব।

একটি মণ্ডপে গিয়ে কথা হয় প্রতিমা শিল্পীদের সঙ্গে। তারা জানান, প্রতি বছর পূজার তিন মাস আগে থেকে প্রতিমা তৈরির কাজে ব্যস্ততা শুরু হয়। তবে এই কয়েক মাস দিনরাত কাজ করতে হয়।

ছবি সংগৃহীত

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুজন দে জানিয়েছেন এ বছর জকিগঞ্জে পূজামন্ডপ মোট ১০৪ টি। ব্যক্তি উদ্যোগে ৪টি এবং সম্মিলিতভাবে ১০০ টি মন্ডপে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কাসেম জানান, সার্বিক পরিস্থিতি অনুকূলে রাখতে এখন থেকেই পর্যবেক্ষণ কার্যক্রম শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আশা রাখি, শারদীয় দুর্গাপূজা জকিগঞ্জে সুন্দরভাবে এবং অনুকূল পরিবেশেই পালন হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমি আক্তার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দেয়া হচ্ছে। পুলিশের পাশাপাশি আনসার সদস্যরাও মাঠে কাজ করবেন।

প্রসঙ্গত, জকিগঞ্জে গত বছর ৮৪টি পূজামন্ডপে দুর্গাপূজা পালন করা হয়েছিল। ধর্মীয় প্রথা অনুযায়ী আগামি ১১ অক্টোবর থেকে ৫দিন ব্যাপী চলবে হিন্দু ধর্মাবলম্বীদের এই উৎসব।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *