জকিগঞ্জে ভীমরুলের কামড়ে শিশুর মৃত্যু

Spread the love

জকিগঞ্জে ভীমরুলের কামড়ে নাহিদ আহমদ নামের চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার কাজলসার ইউনিয়নের পলাশপুর গ্রামের শাবলু আহমদের ছেলে। সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনাটি ঘটে।

নাহিদের পিতা শাবলু আহমদ জানান, বাড়ীর ঘরের পাশে বড় একটি গাছে ভীমরুল বাসা বাঁধে কয়েকদিন আগে। সেটি দেখে আজ ভীমরুলের বাসা লক্ষ্য করে পাথর দিয়ে ঢিল ছুঁড়েন। পরে ব্যক্তিগত কাজে বাইরে চলে যান তিনি। তবে ঢিল ছুঁড়ার সাথে সাথেই ভীমরুল চর্তুদিকে ছড়িয়ে পড়ে। কিছু সময় পর নাহিদ ঘর থেকে বের হলে ভীমরুলরা তাকে ঘিরে ফেলে ও তার হাত, পা, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে কামড় দিয়ে আহত করে। এসময় নাহিদের চিৎকার শুনে মা ও বাড়ীর লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *