জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র জরুরি তলবী সভা ও নতুন কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৪ আগস্ট) পূর্ব লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টের হলরুমে সংগঠনের সহ সভাপতি মাওলানা আব্দুল আউয়াল হেলাল এর সভাপতিত্বে ও সহ সভাপতি মাওলানা মোঃ আব্দুল কুদ্দুছ এর পরিচালনায় শুরুতে কোরআন তেলাওয়াত করেন কারী আব্দুল মজিদ। স্বাগত বক্তব্য রাখেন সহ সভাপতি কমর উদ্দিন চৌধুরী পাপলু।
সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা মাওলানা শেহাব উদ্দিন, সাবেক সভাপতি হারুনুর রশীদ, মসিউর রহমান শাহীন, সহ সভাপতি শামীম শাহান, সেলিম আহমেদ তাপাদার, সাবেক সহ সম্পাদক মাওলানা ফরিদ আহমদ চৌধুরী, কোষাধ্যক্ষ মাওলানা মোছলেহ উদ্দিন, যুগ্ম সম্পাদক এ কে এম মাছুম , সহ সম্পাদক হাসনাত চৌধুরী, আব্দুল হাফিজ বকুল প্রমূখ।
বক্তারা আয়োজিত সভার কারণ ব্যাখা করে বলেন, আমাদের সংগঠনের কার্যকরী কমিটির অধিকাংশ সদস্যবৃন্দের অনুরোধ সত্ত্বেও সভাপতি ও সাধারণ সম্পাদক কমিটির সভা আহবান না করায় এই তলবী সভার আয়োজন করা হয়েছে।
ঐক্য প্রক্রিয়া প্রসঙ্গে বলেন, ‘কার্যকরী কমিটিকে পাশ কাটিয়ে আমাদের কমিটির কয়েক জন ব্যক্তি গিয়ে উনাদের সাথে ঐক্য হয়ছেন, সংগঠনের ঐক্য হয়নি ৷ তাই ঐক্য প্রক্রিয়ার বিভিন্ন খবরে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহবান জানাচ্ছি।’ বক্তারা আরও বলেন ‘আমরা সবসময় ঐক্যের পক্ষে ছিলাম, আছি ও থাকব ৷’
বিপুল সংখ্যক জকিগঞ্জবাসীর উপস্থিতিতে সভার সভাপতি সংগঠনের বিগত ২০১৯—২০২১ ইংরেজীর কার্যকরী কমিটিকে বিলুপ্ত ঘোষনা করেন । দ্বিতীয় পর্বে নির্বাচন কমিশনার বৃন্দের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার মাওলানা শেহাব উদ্দিন সংগঠনের নতুন কার্যকরী কমিটি ২০২১-২০২৩ ঘোষণা করেন।
এসময় সর্বসম্মতভাবে সভাপতি হিসেবে মোঃ হারুনুর রশীদ, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আব্দুল কুদ্দুছ ও কোষাধ্যক্ষ হিসেবে মাওলানা মোছলেহ উদ্দিনসহ ৩৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করা হয়।
কার্যকরী কমিটির সদস্যবৃন্দ হলেন-
১৷ সভাপতি- মোঃ হারুনুর রশীদ
২৷ সহ সভাপতি- কমর উদ্দিন চৌধুরী পাপলু
৩৷ সহ সভাপতি- মাওলানা আব্দুল আউয়াল হেলাল
৪৷ সহ সভাপতি- শামীম শাহান
৫৷ সহ সভাপতি- সেলিম আহমদ তাপাদার
৬৷ সহ সভাপতি- মাওলানা ফরিদ আহমদ চৌধুরী
৭। সহ সভাপতি- মাওলানা আব্দুল ওয়াহিদ শাহীন
৮। সাধারণ সম্পাদক – মাওলানা মোঃ আব্দুল কুদ্দুছ
৯৷ যুগ্ম সাধারণ সম্পাদক- এ কে এম মাছুম
১০৷ সহ সাধারণ সম্পাদক- হাসনাত চৌধুরী
১১। সহ সাধারণ সম্পাদক- আলতাফ হোসেন
১২। কোষাধ্যক্ষ- মাওলানা মোছলেহ উদ্দিন
১৩। সহ কোষাধ্যক্ষ- ফুরকান মোঃ মাহমুদুল হাসান রাসেল
১৪। সাংগঠনিক সম্পাদক- মোঃ শাহনেওয়াজ বদরুল
১৫। সাংগঠনিক সম্পাদক- দেলওয়ার হোসেন
১৬। সাংগঠনিক সম্পাদক- মোঃ কামরুল আজিজ
১৭ ৷ সাংগঠনিক সম্পাদক- শামীম আহমদ চৌধুরী
১৮। সাংগঠনিক সম্পাদক- মোঃ ময়নুল হক
১৯। প্রচার সম্পাদক- ছাইদুর রহমান শাহেদ
২০। সহ প্রচার সম্পাদক- মুর্শেদ চৌধুরী
২১। প্রকাশনা সম্পাদক- মোঃ আব্দুল বাতিন
২২। সদস্য সম্পাদক- নাছির উদ্দীন চৌধুরী
২৩। সমাজ সেবা সম্পাদক- মোঃ এবাদ উদ্দিন
২৪। ধর্ম সম্পাদক- মাওলানা মাহমুদুর রহমান চৌধুরী
২৫। শিক্ষা সম্পাদক- ফয়ছল আহমদ
২৬। ক্রীড়া সম্পাদক-দেলওয়ার লস্কর দিনার
২৭। সাংস্কৃতিক সম্পাদক- মোঃ আব্দুল মজিদ
২৮। মহিলা সম্পাদিকা- তানজিনা বেগম চৌধুরী
২৯। ছাত্র বিষয়ক সম্পাদক- শাহরিয়ার লস্কর
৩০। আন্তর্জাতিক সম্পাদক- শাহাব উদ্দিন লস্কর
৩১। সহ আন্তর্জাতিক সম্পাদক- শাহরুল আমিন চৌধুরী
৩২৷ দপ্তর সম্পাদক- নজরুল ইসলাম
৩৩৷ সহ দপ্তর সম্পাদক- এনাম আহমদ
৩৪। নির্বাহী সদস্য- মাওলানা মোঃ আব্দুর রব
৩৫। নির্বাহী সদস্য- মসিউর রহমান শাহীন
৩৬। নির্বাহী সদস্য- কাজী হায়দার খালিক বাদল
৩৭। নির্বাহী সদস্য- আব্দুল লতিফ লছনু ৷
