বহুতলবিশিষ্ট জকিগঞ্জ উপজেলা পরিষদ ভবনের লে-আউট প্ল্যানিং শুরু

Spread the love

জকিগঞ্জ উপজেলা পরিষদের নতুন ৬তলা বিশিষ্ট ভবনের লে-আউট প্ল্যান ও টেস্ট ফাইল ড্রাইভ কার্যক্রম শুরু হয়েছে।

রবিবার (৮ আগস্ট) উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার, সহকারী কমিশনার (ভূমি) পল্লব হোম দাস এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, উপজেলা প্রকৌশলী মনসুরুল হক, সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম সরকার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমএজি বাবর, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক ফারুক আহমদ, আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান, শিহাব উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বাবর হোসাইন চৌধুরী, জাহাঙ্গীর সাহেদসহ ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *