জকিগঞ্জ টিভি :: তরুণ ব্যবসায়ী ও সমাজসেবী মরহুম নুমান আহমদ চৌধুরী শাওন এর স্মরণে জকিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
১ নভেম্বর, শুক্রবার সন্ধ্যায় এসএম শাহাদাত হোসেনের পরিচালনায় ও জকিগঞ্জ নিউজ টুয়েন্টিফোর ডটকম সম্পাদক সহকারী অধ্যাপক আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মরহুমের জীবন ও কর্মের উপর আলোকপাত করেন পৌর মেয়র হাজী মো.খলিল উদ্দিন, পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন নজরুল, জকিগঞ্জ উপজেলা মেডিকেল অফিসার ডা. খালেদ আহমদ, মাসুদ আহমদ, আওয়ামীলীগ নেতা এমএজি বাবর, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মুসলেহ উদ্দিন সুহেল, জকিগঞ্জ বার্তা সম্পাদক এনামুল হক মুন্না, মরহুম শাওন চৌধুরীর বড় ভাই সংগঠক উবায়দুর রহমান চৌধুরী রাজা, ইকবাল মাহমুদ মরহুমের বন্ধু নুরুল আমীন,আহমেদ তানভীর, শাহাবুদ্দিন বাবলু, মিজানুর রহমান চৌধুরী জুবের, কামরুল ইসলাম বুলবুল, রেজাউল করিম, তানজীম শাহরিয়ার শাওন প্রমুখ ।
বক্তারা বলেন ২৬ বছরের জীবনে মরহুম শাওন চৌধুরী পড়াশুনার পাশাপাশি ব্যবসা ও সমাজসেবা করে দৃষ্টান্ত স্থাপন করেছেন।
আলোচনা সভা শেষে .শাওন চৌধুরী স্মৃতি পরিষদ, সিলেট নামে একটি সামাজিক ও মানবিক সংগঠন প্রতিষ্ঠা করা হয়।