৭শতাধিক দরিদ্র পরিবারে হাসি ফুটালো স্মাইলজ চ্যারিটি ইউকে

Spread the love

নিজস্ব প্রতিবেদক:: স্মাইলজ চ্যারিটি ইউকের কোরবানির প্রজেক্ট ২০২১ প্রকল্পের আওতায় জকিগঞ্জের কাজলসার ইউনিয়ন ও কানাইঘাট থানার লক্ষিপ্রসাদ ইউনিয়নের হত-দরিদ্র প্রায় ৭শতাধিক পরিবারের মধ্যে কুরবানির গোশত বিতরণ করা হয়েছে। ২২জুলাই (বৃহস্পতিবার) স্মাইলজ চ্যারিটি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সিরাজুল ইসলাম তাপাদার সেলিম এর বাড়িতে আনুষ্ঠানিকভাবে বিতরণকার্য সম্পন্ন হয়।
এসময় উপস্থিত ছিলেন, লুৎফুর রহমান স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মাজেদ আহমদ চঞ্চল, স্মাইলজ চ্যারিটি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সিরাজুল ইসলাম তাপাদার সেলিম, সদস্য সচিব মাওলানা আব্দুল বাছিত, ডা. হারিছ উদ্দিন চৌধুরী, আব্দুল গনী, সেলিম উদ্দিন, বেলাল আহমদ প্রমুখ। প্রসঙ্গত, সংস্থাটির তত্ত্বাবধানে গৃহ নির্মাণ প্রজেক্ট প্রকল্পের মাধ্যমে জকিগঞ্জে প্রাথমিক পর্যায়ে ২১টি ঘর নির্মাণ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে অসহায় মানুষের মধ্যে ত্রাণ বিতরণসহ ডিপ টিউবওয়েলও স্থাপন করা হয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *