হাজার কথা বাকী রেখেই চলে গেলেন কণ্ঠশিল্পী মাহফুজ

Spread the love

নিউজ ডেস্ক:: বাংলাদেশের জনপ্রিয় ইসলামী শিল্পীগোষ্ঠী কলরব’র অন্যতম শিল্পী মাহফুজুল আলম আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ২৩ বছর। মঙ্গলবার (২০জুলাই) সকাল সাড়ে ৯ টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মাহফুজুল আলম তাঁর নিজ বাড়ি নরসিংদীতেই মৃত্যুবরণ করেন। মাহফুজুল আলমের ভাগিনা, আবির মাহমুদ গত ৩ দিন আগে ফেসবুক পেইজের পোস্টের মাধ্যমে জানাযন, ’মাহফুজ মামার জ্বর ১০৩ ডিগ্রি, সবাই দোয়া করবেন’ পরবর্তীতে আজ আরেকটি পোস্টের মাধ্যমে জানানো হয়, ‘আপনাদের সকলের প্রিয় মাহফুজুল আলম আর নেই।’

মাহফুজুল আলম কলরব শিল্পীগোষ্ঠীর সংগীত শিল্পীর পাশাপাশি একজন দক্ষ সাউন্ড ডিজাইনারও ছিলেন। কলরবের অসংখ্য নাশিদের সাউন্ড ডিজাইনারের কাজ তাুর হাতেই হয়েছিল। এছাড়া তার কন্ঠে “প্রথমে আল্লাহ আল্লাহ”, ‘আমি চাইনা বাঁচতে তুমি ছাড়া” “আস্তাগফিরুল্লাহ” সহ অসংখ্য নাশিদ বেশ জনপ্রিয়তা লাভ করেছে।

ব্যক্তিজীবনে মাহফুজুল আলম এখনো অবিবাহিত, তার এমন মৃত্যুতে গোটা সোশ্যাল মিডিয়ায় শোকের ছায়া নেমে এসেছে৷


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *