৬ দিনে ভ্যাকসিন নিয়েছেন ৬৪৭ জন, আবেদন জমা পড়েছে ১১১০টি

Spread the love

রুপক ছবি

জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জে ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরুর ৬দিনের মাথায় ভ্যাকসিন গ্রহণ করেছেন ৬৪৭ জন। ইতোমধ্যে অনলাইনে আবেদন করেছেন ১১১০ জন। জকিগঞ্জ টিভিকে তথ্যটি নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র।
জানা যায়, সোমবার (১২ জুলাই) থেকে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুরু হয় ভ্যাকসিন প্রদান কার্যক্রম। বিজ্ঞপ্তিতে বলা হয়- পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এটি চলমান থাকবে।

এরপর থেকেই প্রবাসীসহ সকল শ্রেণী পেশার মানুষ ভ্যাকসিন গ্রহণের লক্ষ্যে আবেদন করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জানিয়েছে- নিবন্ধন ছাড়া এবং এসএমএস পাওয়া ব্যতীত কেউ টিকা পাবেন না। এছাড়া, সুরক্ষা অ্যাপসে নিবন্ধন প্রক্রিয়া শেষে এসএমএস পাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতেও বলা হয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *