
নিজস্ব প্রতিবেদক:: জকিগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সাংবাদিক বদরুল হক খসরুর সুস্থতা কামনায় জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল করা হয়েছে। জকিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে শনিবার (১৭ জুলাই) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় তাঁর রোগমুক্তি কামনা করে মোনাজাত করা হয়। উল্লেখ্য, ব্রেনস্ট্রোকে গুরুতর অসুস্থ হয়ে সিলেট উইমেন্স মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন তিনি। বৃহস্পতিবার তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক থাকলেও শুক্রবার থেকে উন্নতি হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত সপ্তাহ থেকে গুরুতর অসুস্থ হওয়ায় তাঁকে সিলেট উইমেন্স মেডিকেলে ভর্তি করা হয়। দীর্ঘদিন থেকে ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত রোগে ভুগছেন তিনি।