লকডাউন কার্যকরে প্রথম থেকেই তৎপর ছিল প্রশাসন
স্বাস্থ্যবিধি না মানায় ১২টি কোর্ট এবং জেলও হয়েছে দুজনের।

জকিগঞ্জ টিভি:: সারাদেশে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। প্রতিদিনই ভাঙছে অতীতের রেকর্ড। আক্রান্তের সংখ্যার সাথে পাল্লা দিয়ে মৃত্যুর হারও বাড়ছে আশঙ্কাজনক হারে। করোনার এমন করুন পরিস্থিতি ঠেকাতে গত ১লা জুলাই থেকে সাতদিনের কঠোর লকডাউন ঘোষণা করে সরকার। সংক্রমণ না কমায় পরিস্থিতি বিবেচনা করে দ্বিতীয় ধাপে আরো সাতদিনের লকডাউন ঘোষণা করা হয়। সম্প্রতি চলমান কঠোর লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সে হিসেবে আজ শেষ হচ্ছে কঠোর লকডাউনের নির্ধারিত সময়সীমা।
গত ১৪ দিনে লকডাউনে কার্যকরে সারাদেশেই তৎপর ছিল প্রশাসন। স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে প্রতিদিনই পরিচালনা করা হয়েছে মোবাইল কোর্ট। তবু যারা অপ্রয়োজনে বাইরে বেরিয়েছেন, স্বাস্থ্যবিধি উপেক্ষা করেছেন তাদের দেয়া হয়েছে অর্থদন্ড। সারাদেশের ন্যায় জকিগঞ্জেও প্রশাসনের ভূমিকা ছিল চোখে পড়ার মত। উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার জকিগঞ্জ টিভিকে জানান- ১লা জুলাই থেকে আজ পর্যন্ত জকিগঞ্জে মোট ৬৫ হাজার ২’শ টাকা জরিমানা করা হয়েছে, মামলা হয়েছে ৬৭টি। এছাড়াও ১২টি কোর্ট ও জেল হয়েছে দুজনের।
তন্মধ্যে উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার ২৬টি মামলায় আদায় করেছেন ১৯৬০০ টাকা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্লব হোম দাস ৪১টি মামলায় আদায় করেছেন ৪৫হাজার ছয় শ’ টাকা।
প্রসঙ্গত, ১৫ থেকে ২৩ জুলাই পর্যন্ত লকডাউন শিথিল করেছে সরকার। ২৩ জুলাই থেকে আবার কঠোর বিধিনিষেধ জারি করা হবে বলে জানিয়েছে তথ্য অধিদপ্তর।