কসকনকপুরে নানাবাড়িতে বেড়াতে আসা যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

Spread the love

নিউজ ডেস্ক::জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নের উত্তর বলরামেরচক গ্রাম থেকে বেলাল আহমদ নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বেলাল উপজেলার সুলতানপুর ইউনিয়নের সহিদাবাদ গ্রামের আতর আলীর ছেলে।
কসকনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রিয়াজ জানিয়েছেন, বেলাল রবিবার বিকেলে নানাবাড়ি বলরামেরচক বেড়াতে এসেছিল। সে তার নানা শুনু মিয়ার সাথে ঘুমিয়েছিল। নানা মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে ঘরে ফিরে নাতির ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। বেলাল মানসিক রোগী ছিল বলেও জানান চেয়ারম্যান।
এদিকে, জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের কেউ এখনো কোনো অভিযোগ করেনি। ময়না তদন্তের পর এটি হত্যা না আত্মহত্যা জানা যাবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *