ক্যান্সার আক্রান্ত মনজুর আহমদকে ইফজাল চৌধুরীর আর্থিক সহায়তা

Spread the love

জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জের মানিকপুর ইউনিয়নাধীন নুরপুর গ্রামের বাসিন্দা, ক্যান্সার আক্রান্ত দিনমজুর মনজুর আহমদকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছে ইফজাল চৌধুরী ফাউন্ডেশন।

২৩ জুন বুধবার অর্থ হস্তান্তরকালে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য তানভীর আল হাসান, ব্যবসায়ী মো. ছালেক আহমদ, জকিগঞ্জ টিভির হেড অব নিউজ আহমদ হোসাইন আইমান প্রমূখ।

নগদ অর্থ পেয়ে ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মনজুর আহমদের পরিবার বলেন- আমরা ইফজাল চৌধুরীসহ যে সকল মহৎপ্রাণ মানুষ সহযোগিতার হাত বাড়িয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞ। সুস্থতার জন্য সকলের নিকট দোয়াও চেয়েছেন তারা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *