জকিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে মহান একুশের প্রথম প্রহরে অনলাইন প্রেসক্লাবের পুস্পস্তবক অর্পণ

Spread the love

মহান একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে জকিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে জকিগঞ্জ অনলাইন প্রেসক্লাব। শনিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে জকিগঞ্জ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি রহমত আলী হেলালী, সহ সভাপতি মোর্শেদ আলম লস্কর, সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক আল হাছিব তাপাদার, সহ সাধারণ সম্পাদক ওমর ফারুক, আব্দুল মুকিত, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তারেক আহমদ, অফিস ও পাঠাগার সম্পাদক আহসান হাবীব লায়েক, সম্মনিত সদস্য বাবর হোসাইন চৌধুরী, জাহাঙ্গীর সাহেদ ও উজ্জ্বল আহমদ তোফায়েল প্রমূখ।

বিজ্ঞপ্তি


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *