
জকিগঞ্জের বারঠাকুরীতে খেদমতে কোরআন পরিষদের আয়োজনে বারঠাকুরি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২য় তাফসিরুল ক্বোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৯ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০ ঘটিকা থেকে শুরু হওয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির শায়খুল হাদীস আল্লামা নুরুল ইসলাম খান সুনামগঞ্জী। বয়ান পেশ করেন মাও. মুফতি রাফি বিন মুনির সাহেব ঢাকা, মাও. মুফতি উবায়দুল্লাহ বিন সাইদ, মাও. মুফতি আবুল হাসান জকিগঞ্জী, মাও.নাজিম উদ্দিন, মাও. ক্বারী মুখতার আহমদ, মাও. ক্বারী আব্দুল বাতিন, মাও. আব্দুন নুর আল মামুনসহ উলামায়ে কেরামগণ।
এসময় উপস্থিত ছিলেন পরিষদের সিনিয়র সহ সভাপতি মাও. সালমান আহমদ, হা.মাও. ছাদিকুর রহমান, জাহেদ আহমদ, হাসান আহমদ, আব্দুল আহাদ, রুমেল আহমদ, কয়েছ আহমদ, সাধারণ সম্পাদক আবিদুর রহমান, সহ সাধারণ সম্পাদক রেদ্বওয়ান আহমদ, মো.তাওহিদুল ইসলাম, আবুল ওয়াজিদ, মাহবুব হোসাইন, কোষাধ্যক্ষ মাহফুজুর রহমান, মারওয়ান আহমদ, প্রচার সম্পাদক নিজাম উদ্দিন নিজু, জিবান আহমদ, সমাজকল্যাণ সম্পাদক আফজাল হোসাইন আজু, আহমদ আল জুমার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মারজান আহমদ, আবুল ওয়াহিদ, সদস্য লোকমান আহমদ, আবুল হালিম, ইমরান হোসাইন, গুলজার আহমদ, আবু সাইদ, ইমরান হোসেন, মন্জুর আহমদ, শাহনেওয়াজ মারজান আহমেদ, সুমন আহমদ, নাহিদ আহমদ, সাইদুর রহমান, আমিনুল ইসলাম প্রমূখ।