মানিকপুরে আলহাজ্ব লুৎফুর রহমানের স্মরণে দোয়া মাহফিল

Spread the love

জকিগঞ্জের মানিকপুর ইউনিয়নাধীন মানিকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভূমিদাতা মরহুম আলহাজ্ব লুৎফুর রহমান’র স্মরণে দোয়া মাহফিল ও প্রাক্তন প্রধান শিক্ষকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

২৬ ডিসেম্বর শনিবার সাবেক ছাত্র-ছাত্রী ও এলাকাবাসীর উদ্যোগে স্কুল মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অাব্দল বারী।

কাওছার অাহমদ এর পরিচালনায় শুরুতে কোরআন তেলাওয়াত করেন ফখরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন এডভোকেট সিরাজুল ইসলাম। প্রধান অালোচকের বক্তব্য রাখেন ইছামতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ জালাল আহমদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, রূপালী ব্যাংকের সিনিয়র অফিসার এ.এম. জাকারিয়া (স্বপন)।


এসময় উপস্থিত ছিলেন মানিকপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মালেক আহমদ, ইছামতি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল আজিম, ডা. তোফাজ্জুল আলী মহিলা দাখিল মাদরাসার সুপার মাও. মুহিবুর রহমান, মানিকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক হরি নারায়ন চক্রবর্তী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী মাহতাব উদ্দিন, প্রাক্তন শিক্ষিকা তাহেরা ইয়াসমীন রুবি, সীমান্তিক ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল নজরুল হক, জকিগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুস শহিদ তাপাদার,
সাধারণ সম্পাদক আবুল হোসেন, স্কুল প্রতিষ্ঠাতার ছেলে সাইফুল্লাহ মাহমুদ মিঠু,
মানিকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়েন প্রধান শিক্ষক নাছির উদ্দিন চৌধুরী, ইছামতি (ক) সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক জামাল উদ্দিন লস্কর,
ইউ পি সদস্য অাব্দুল অাহাদ, সাবেক সভাপতি অাব্দুল্লাহ অাল মামুন সামন, সনৎ কুমার রায়, শাহান অালম, হারিছ উদ্দিন, অাব্দুস শুকুর, আব্দুল মুকিত, ফয়ছল আহমদ, খালেদ আহমদ, আফজল কবির, জামিল আহমদ, আলবাব হোসেন প্রমূখ।
অনুষ্ঠানে সংবর্ধিতদের সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *