উপজেলা চেয়ারম্যান লোকমান চৌধুরীর রোগমুক্তি কামনায় কালিগঞ্জে দোয়া মাহফিল

Spread the love

জকিগঞ্জ টিভি::: জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি লোকমান উদ্দিন চৌধুরীর আশু রোগমুক্তি কামনায় শুক্রবার বাদ জুম’আ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান আবুজাফর মো রায়হান, সেলিম সদাগর, মানিকপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা নূরুল আমিন চৌধুরী রিলন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তফা উদ্দিন, এ এস জাকারিয়া স্বপন, আহমদ হোসাইন আইমান, ব্যবসায়ী আলা উদ্দিনসহ কালিগঞ্জ বাজারের সর্বস্তরের মানুষ।

এসময় দোয়া পরিচালনা করেন কালিগঞ্জ বাজার জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব ক্বারি আজিজর রহমান।

উল্লেখ্য, বুধবার বিকেলে আকস্মিক জ্বর ও শরীর ব্যথা অনুভূত হওয়ায় চিকিৎসকের পরামর্শে তিনি সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে তাঁর করোনা শনাক্ত হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *