
জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি লোকমান উদ্দিন চৌধুরীর আশু রোগমুক্তি কামনায় বাদ জুম’আ উপজেলাব্যাপী মসজিদে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পৃথক পৃথক এসব মাহফিলে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
বুধবার বিকেলে আকস্মিক জ্বর ও শরীর ব্যথা অনুভূত হওয়ায় চিকিৎসকের পরামর্শে তিনি সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।