জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসায় ‘চার দশকের মিলনমেলা’ ৫ ডিসেম্বর

Spread the love

জকিগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদরাসা। ১৯৭৮ ঈসায়ী সালে যুগশ্রেষ্ঠ ওলী শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রহ. প্রতিষ্ঠিত এ মাদরাসাটি ইতোমধ্যে চার দশক পেরিয়েছে। এ সময়ের মধ্যে (১৯৮৯-২০১৯) প্রায় অর্ধসহস্র শিক্ষার্থী ফাজিল (স্নাতক) উত্তীর্ণ হয়েছেন।

আগামী ৫ ডিসেম্বর ২০২০ শনিবার তাঁদের বিদায় উপলক্ষে মাদরাসায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, জনপ্রতিনিধি ও বরেণ্যজন সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। গত চার দশক মাদ্রাসাকে মুখরিত রাখা শিক্ষার্থীদের মিলনমেলায় যথাসময়ে উপস্থিত থাকতে বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *