জকিগঞ্জের কালিগঞ্জ বাজারে চৌধুরী প্লাজায় রিহান ফ্যাশন নামের একটি প্রতিষ্ঠান যাত্রা শুরু করেছে। ১লা ডিসেম্বর সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী, কালিগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আজিজুর রহমান তাপাদার, মানিকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ রায়হান, জকিগঞ্জ উপজেলা আল ইসলাহ এর সাংগঠনিক সম্পাদক মাওলানা ফদ্বলুর রহমান, রিহান ফ্যাশনের প্রোপ্রাইটর শামছুল ইসলাম (শাওন), মানিকপর ইউনিয়ন আল ইসলাহ এর সহ-সভাপতি মাওলানা হারুনর রশীদ, হাবিবিয়া ক্যাডেট স্কুলের সাবেক প্রিন্সিপাল মাওলানা শাহিন আহমদ, মানিকপুর ইউনিয়ন আল ইসলাহ এর সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন খান, সিলেট পূর্ব জেলা তালামীযের সহ- তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান, মাওলানা মাহতাব উদ্দিন, ইছামতি ডিগ্রি কলেজ শাখা তালামীযের সভাপতি আবদুল হাছিব তাপাদার, কসকনপুর ইউনিয়ন তালামীযের সভাপতি মিনহাজ উদ্দিন তালুকদার, আরিফ আহমদসহ কালিগঞ্জ বাজারের ব্যবসায়ীবৃন্দ।
