
জকিগঞ্জ পৌরসভার কেছরী মধ্যপাড়া তরুণ সংঘের উদ্যোগে আগামী ২৭ শে নভেম্বর শুক্রবার সকাল ১০ টা থেকে পরদিন ফজর পর্যন্ত কেছরী মধ্যপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে এক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফয়েজে আম মুনশীবাজার মাদ্রাসার মুহতামিম শায়খুল হাদীস আল্লামা মুকাদ্দাস আলী সাহেব। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বায়তুল আমান জামে মসজিদ জিন্দাবাজারের খতিব হযরত মাওলানা ক্বারী মুখতার আহমদ সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা থেকে আগত মাওলানা মুফতি আব্দুস সোবহান আব্বাসী সাহেব। মাওলানা আনওয়ার শাহ বি- বাড়িয়া। জকিগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি আবুল হাসান সাহেব সহ আরো ওলামায়ে কেরামবৃন্দ।
উক্ত মাহফিলে সকলের দোয়া ও উপস্থিতি কামনা করেন কেছরী মধ্যপাড়া তরুণ সংঘের নেতৃবৃন্দ।
প্রেস বিজ্ঞপ্তি।