
বীরশ্রী প্রতিনিধি:: জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নে নারী নির্যাতন ও সামাজিক অপরাধ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৪ নভেম্বর শনিবার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউ.পি. সেক্রেটারি মোঃ ফখরুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি- উপজেলা প্রকৌশলী মনছুরুল হক।
ইউ.পি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মুহিবুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন গুরুসদয় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জসিমউদদীন।
এছাড়া উপস্থিত ছিলেন পূর্ব-জামডহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল আউয়াল পলাশ, ইউপি-র বিভিন্ন ওয়ার্ডের সদস্যবৃন্দ, ছাত্র-ছাত্রীসহ স্থানীয় জনগন। পরে আশপাশের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।