ইছামতি ডিগ্রি কলেজ তালামীযের ঈদে মিলাদুন্নবী সা. সেমিনার ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Spread the love

জকিগঞ্জ টিভি ::বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ইছামতি ডিগ্রি কলেজ শাখার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সাঃ) সেমিনার ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ০৯ অক্টোবর সোমবার সকাল ১০.০০ ঘটিকায় (কালিগঞ্জ) হাবিবিয়া ক্যাডেট স্কুল কনফারেন্স হলে কলেজ শাখার সভাপতি আব্দুল হাছিব তাপাদারের সভাপতিত্বে ও আরিফ আহমদ এর পরিচালনায়, কোরআন তেলাওয়াত করেন হাফিজ সাইদুল ইসলাম, উজ্জ্বল আহমদ এর নাতে রাসুল (সাঃ) পরিবেশন ও হাফিজ ফজল মাহমুদের কন্ঠে তারানায়ে তালামীয পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোজতবা হাসান চৌধুরী নোমান। প্রধান মেহমানের বক্তব্য রাখেন জননেতা মাওলানা এম এ সবুর ভাইস চেয়ারম্যান জকিগঞ্জ উপজেলা পরিষদ। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সৈয়দ আহমদ আল জামিল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট পূর্ব জেলা তালামীযের সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান, কানাইঘাট উপজেলা আল ইসলাহ এর যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ইয়াহইয়া আহমদ চৌঃ হাবিবিয়া ক্যাডেট স্কুলের সাবেক প্রিন্সিপাল মাওলানা শাহিন আহমদ, জকিগঞ্জ উপজেলা আল ইসলাহ এর শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা কায়েস মাহমুদ চৌঃ সিপার, জকিগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি আহমদ আল মনজুর, ইছামতি দারুল উলুম কামিল মাদ্রাসার সাবেক ভিপি বুরহান উদ্দিন, ও বর্তমান ভিপি আকবর হুসাইন চৌধুরী, জকিগঞ্জ উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক আবু সাইদ মোহাম্মদ আশিক ও উপজেলা তালামীযের যুগ্ম সাধারণ সম্পাদক আইমান হুসাইন, ইছামতি ডিগ্রি কলেজ শাখার সাবেক সভাপতি হুসাইন আহমদ, কলেজ শাখার সভাপতি মিনহাজ উদ্দিন তালুকদার সহ বিভিন্ন ইউনিয়ন শাখার নেত্রী বৃন্দ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *