সিলেটে তালামীযে ইসলামিয়ার মীলাদুন্নবী (সা.) র‌্যালী বাস্তবায়ন কমিটি গঠন

Spread the love

জকিগঞ্জ টিভি:: পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া আগামী ১১ রবিউল আউয়াল সিলেটে মুবারক র‌্যালী বের করবে। এদিকে র‌্যালী বাস্তবায়নের লক্ষ্যে আজ ২২ অক্টোবর, সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সভায় কেন্দ্রীয় সভাপতি আখতার হোসাইন জাহেদ ও সাধারণ সম্পাদক হুমায়ূনুর রহমান লেখন “ঈদে মীলাদুন্নবী (সা.) র‌্যালী বাস্তবায়ন কমিটি সিলেট” ঘোষণা করেছেন ।

তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোজতবা হাসান চৌধুরী নুমানকে আহবায়ক ও সিলেট মহানগর সভাপতি জাহেদুর রহমানকে সদস্য সচিব করে ঘোষিত কমিটিতে রয়েছেন যুগ্ম আহবায়ক তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আহমদ আল জামিল ও অর্থ সম্পাদক খন্দকার অজিউর রহমান আসাদ। সদস্য- সিলেট পশ্চিম জেলা সভাপতি শেখ আলী হায়দার, সিলেট পূর্ব জেলা সভাপতি কামাল উদ্দিন, মৌলভীবাজার জেলার আহবায়ক আব্দুল জলিল, হবিগনজ জেলা সভাপতি নাসির উদ্দিন খান, শাবিপ্রবি সভাপতি মনজুরুল করিম মহসিন, প্রাইভেট ইউনিভার্সিটি জোন সিলেট এর সভাপতি মাসরুর হাসান জাফরী, সিলেট মহানগরী সাধারণ সম্পাদক এসএম মনোয়ার হোসেন, সিলেট পশ্চিম জেলা সাধারণ সম্পাদক কবির আহমদ, পূর্ব জেলা সাধারণ সম্পাদক হোসাইন আহমদ বাবু, সুনামগন্জ জেলা সাধারণ সম্পাদক আব্দুল গণি সুহাগ, হবিগনজ জেলা সাধারণ সম্পাদক সাইদুর রহমান ও মৌলভীবাজার জেলা সদস্য সচিব জিল্লুর রহমান।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *