জকিগঞ্জে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন তিন যুবক

Spread the love

জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জে ইয়াবা দিয়ে অন্যকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন তিন যুবক। তথ্যদাতাসহ তিন জনকে আটক করেছে জকিগঞ্জ থানা পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলার রায়গ্রামের তছদ্দর আলীর পুত্র শাহীন আহমদ (৩৫), উত্তর জিয়াপুর গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র মারুফ আহমদ (৩০) ও একই গ্রামের মৃত আবুল কালামের পুত্র হাসান আহমদ চৌধুরী উরফে হাসনু (২৮)।

পুলিশ সুত্র জানায়, সোমবার ১০ আগস্ট সকালে জকিগঞ্জের ৯ নং মানিকপুর ইউনিয়নের জিয়াপুরে জনৈক আবুল কালামকে ইয়াবা মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টা করে একটি চক্র। পুলিশকে খবর দেয় কালামের বসত ঘরে ইয়াবা রয়েছে। খবর পেয়ে জকিগঞ্জ থানার এসআই নোটন কুমার চৌধুরীর নেতৃত্বে ইয়াবার তথ্যদাতা উপজেলার রায়গ্রামের তছদ্দর আলীর পুত্র শাহীন আহমদ (৩৫)কে সঙ্গী করে কালামের বসত ঘরে মাদক উদ্ধার অভিযান চালায় পুলিশ।

খুঁজাখুঁজি করে মাদক না পেয়ে শাহীনকে জিজ্ঞাসা করলে সে জানায় বাড়ির পিছনের রান্না ঘরের নাওরিতে ইয়াবা রাখা রয়েছে। পুলিশ তথ্যদাতার তথ্য অনুযায়ী সেখানে খোঁজ করে কালো পলিথিনে মোড়ানো ২০০পিস ইয়াবা উদ্ধার করে। পরে শাহীনকে জিজ্ঞাসাবাদ শেষে জানা যায় জিয়াপুর গ্রামের মৃত আবুল কালামের পুত্র হাসান আহমদ চৌধুরী উরফে হাসনু (২৮)এর সাথে আবুল কালামের পুর্ব শত্রুতা রয়েছে। এর জের ধরে কালামকে মাদক মামলায় ফাঁসানোর উদ্দেশ্যে আবুল কালামের বাড়ির পিছনের রান্না ঘরের নাওরিতে নিজ হাতে ইয়াবা রেখেছে হাসনু।তাকে মোবাইল ফোনে পুলিশকে অবগত করার কথা বলে। এর বিনিময়ে হাসনু শাহীনকে টাকা পয়সা দিবে বলে জানায় শাহীন। পরবর্তীতে অভিযান চালিয়ে উক্ত হাসনুকে আটক করলে সে সবার সামনে ঘটনার সত্যতা স্বীকার করে।

ইয়াবাগুলো সে উত্তর জিয়াপুর গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র মারুফ আহমদ (৩০) এর কাছ থেকে ক্রয় করেছে বলে জানায়। এরপর পুনরায় অভিযান চালিয়ে মারুফ আহমদকে আটক করে পুলিশ। আসামী মারুফ সকলের সামনে ঘটনার বিষয়টি স্বীকার করে। আটককৃত আসামীদের মোবাইল ফোনসহ ইয়াবা জব্দ করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে জকিগঞ্জ থানার মামলা নং-১২, তাং-১০-০৮-২০২০ খ্রিঃ, ধারাঃ ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক)/৪১ তৎসহ ১৯৩/২০৩ দঃ বিঃ রুজু করা হয়েছে। আটক আসামী মারুফ আহমদ এর বিরুদ্ধে পূর্বের জকিগঞ্জ থানার মামলা নং-০৮, তাং-১০-১২-২০১৯ খ্রিঃ, ধারাঃ ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১০(ক)/৪১ বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *