জকিগঞ্জ টিভি :: গতকাল ১৮ ই অক্টোবর রোজ শুক্রবার জালালাবাদ (আটগ্রাম) জামে মসজিদ ও বড় বাড়ী মহল্লার উদ্যোগে শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রহ.এর অন্যতম খলিফা পীরে কামিল আল্লামা শুয়াইবুর রহমান বালাউটি ছাহেব রহ. এর ঈসালে ছাওয়াব মাহফিল এর আয়োজন করা হয়।

উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা বালাউটি ছাহেব রহ. এর সুযোগ্য ছাহেবজাদা হযরত মাওলানা ডা.শাহ মো.ছাফিউর রহমান ছাহেব।
অনুষ্টানে সভাপতিত্ব করেন হাফিজ আব্দুর রহমান সাহেব প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা শাহ মো.মুনিবুর রহমান ছাহেবজাদায়ে বালাউটি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুফতি মাওলানা আব্দুর রহমান সাহেব সহকারী অধ্যাপক জালালপুর জালালিয়া আলিয়া মাদরাসা, হযরত মাওলানা আব্দুল কাদির জিহাদি সহ সুপার বারহাল হাটুবিল দাখিল মাদরাসা, বক্তব্য রাখেন ৩নং কাজলসার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ রশিদ বাহাদুর, হাফিজ মাওলানা নিজাম উদ্দীন প্রধান শিক্ষক রায়গ্রাম হাফিজিয়া মাদরাসা উপস্থিত ছিলেন হাফিজ ফয়জুল হক সাহেব, হাফিজ আকরম আলী সাহেব, মাওলানা জালাল উদ্দীন সহ অনেক উলামায়ে কেরাম ও হুফফাজ গন।