সামাজিক সংগঠন জকিগঞ্জ ইউনাইটেড এসোসিয়েশন এর আত্মপ্রকাশ

Spread the love

জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জের সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে “ঐক্য, ন্যায় ও সততার সাথে, এগিয়ে চলি একসাথে” এ স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করলো জকিগঞ্জ ইউনাইটেড এসোসিয়েশন নামে অনলাইন ভিত্তিক সমাজ সেবামূলক সামাজিক সেচ্ছাসেবী সংগঠন।

বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা মা, মাটি ও মানুষের কল্যাণে কাজ করতে আগ্রহী জকিগঞ্জের রেমিটেন্স যোদ্ধা, প্রবাসী সূর্য সন্তানদের উদ্যোগে এ সংগঠনের জন্ম।

লক্ষ্য পরকালীন মুক্তির আশায় জকিগঞ্জের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করা। তাদের মুখে এক চিলতে হাঁসি ফোটানোর সাধ্যমত চেষ্টা করা। অবহেলিত মানুষের সুখে- দুঃখে তাদের পাশে থাকার সর্বোচ্চ প্রয়াস চালানো।

সংগঠনের কার্য্যক্রম পূর্ণরুপে পরিচালনার জন্য সংবিধান প্রণয়ন এবং একটি পূর্নাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে বারহালের সন্তান ইংল্যান্ড প্রবাসী এ.সি. আজাদ চৌধুরীকে আহবায়ক করে আগামী ৩ মাসের জন্য ১৭ (সতের) সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

আহবায়ক কমিটির অন্যান্যরা হলেন যুগ্ম-আহবায়ক- মাওলানা কামরুল ইসলাম(ওমান), হেলাল আহমদ(সৌদি আরব), কামাল হোসেন(সংযুক্ত আরব আমিরাত), লায়েছ আহমেদ মিনু(ব্রাজিল), সোহেল আহমদ রাহেল(সংযুক্ত আরব আমিরাত), সদস্য সচিব- কয়েছ আহমদ(সংযুক্ত আরব আমিরাত), সদস‍্য- জুনেদ আহমদ চৌধুরী (দঃ কোরিয়া), রুলী চৌধুরী(ইংল্যান্ড), নাজমুল চৌধুরী(সৌদি আরব), আজিজুর রহমান খান(সৌদি আরব), আশরাফুল আলম(সংযুক্ত আরব আমিরাত), আব্দুল আলীম লস্কর(বাহরাইন), জাবের বিন ওয়াহিদ(সংযুক্ত আরব আমিরাত), বেলাল আহমদ(সংযুক্ত আরব আমিরাত), কওছার আলম (সংযুক্ত আরব আমিরাত), মাওলানা হোসাইন আহমদ(ওমান)।

সম্পূর্ণ অরাজনৈতিক, সমাজ সেবামূলক সামাজিক সেচ্ছাসেবী এ সংগঠন জকিগঞ্জের অবহেলিত মানুষের জন্য একটি ভরসার স্থল হিসেবে প্রতিষ্টিত হতে সক্ষম হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *