
জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জে পরিবহন শ্রমিকদের অনিয়ম ও যানবাহনে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবরে স্মারকলিপি প্রদান করেছে মানবসেবা ফাউন্ডেশন জকিগঞ্জ।
প্রতিষ্ঠাতা সদস্য মো. তানভীর আল হাসান এবং শাহিন আহমদ চৌধুরী স্বাক্ষরিত স্মারকলিপিটি আজ আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়।
এসময়, জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহ প্রয়োজনে আইনি ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য, জকিগঞ্জের যানবাহনগুলোতে স্বাস্থ্যবিধি উপেক্ষা এবং অধিক যাত্রী তুলার পরও অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বত্র প্রতিবাদের ঝড় বইছে।