
জকিগঞ্জ টিভি:: কালিগঞ্জে ইফজাল চৌধুরী ফাউন্ডেশন এন্ড এডুকেশন ট্রাস্টের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে কালিগঞ্জ বাজারস্থ চৌধুরী প্লাজায় গরীব শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরনসহ বিভিন্ন বিষয়কে সামনে রেখে অনুষ্ঠিত হয় সভা।
ফাউন্ডেশনের সচিব মো কামাল আহমদের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন উপদেষ্ঠা মো. মালেক আহমদ।
উপস্থিত ছিলেন ব্যাংক কর্মকর্তা জয়নুল ইসলাম, এনামুল হক মুন্না, আব্দুল মুকিত, মোস্তফা উদ্দিন, সাবেল মো. রেজা, মো. তানভীর আল হাসান, মো. হানিফ উদ্দিন সুমন, আমিনুল হক চৌধুরী, আহমদ হোসাইন আইমান, জে এফ চৌধুরী ফাহিম, শাহীন আহমদ চৌধুরী, আব্দুল বাছিত, তাশফীন ইসলাম চৌধুরী, হারুন আহমদ, ফারহান আহমদ চৌধুরী, তানজিম চৌধুরী, মাজেদ আহমদ ইমন প্রমূখ।