আজ ২৫ জুলাই শনিবার কালিগঞ্জ বাজারে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে

Spread the love

বর্তমান করোনা পরিস্থিতিতে সারাদেশে রক্তের খুবই সংকট দেখা দিচ্ছে। তাই এই পরিস্থিতি মোকাবেলা করে কাটিয়ে উঠার জন্য আজ ২৫ শে জুলাই ২০২০ ইং রোজ শনিবার সকাল ১০ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত জকিগঞ্জের কালিগঞ্জ বাজারে চৌধুরী প্লাজার সামনে মানব সেবা ফাউন্ডেশন জকিগঞ্জ এর উদ্যোগে রক্তাঙ্গন সমাজকল্যাণ সংস্থার পরিচালনায় এবং মুজিব জাহান রেডক্রিসেন্ট সিলেট এর সহযোগিতায় ভ্রাম্যমাণ রক্ত সংগ্রহের বাসে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্টিত হবে।

রক্তের অভাবে এই সংকটময় সময়ে কেউ যাতে প্রাণ না হারায়,তাই উক্ত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি বাস্তবায়নে সকল স্বেচ্ছাসেবী ভাইবোন ও শুভাকাঙ্ক্ষীদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছেন রক্তাঙ্গন ও মানবসেবা ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।

জকিগঞ্জের সকল রক্তযোদ্ধাদের উক্ত সময়ের মধ্যে উপস্থিত থেকে সেচ্ছায় রক্তদানের আহ্বান করেছেন, রক্তাঙ্গন সমাজকল্যান সংস্থার সভাপতি মো: মোছলেহ উদ্দিন।

রক্তদানের প্রথম এবং প্রধান কারণ,একজনের দানকৃত রক্ত আরেকজন মানুষের জীবন বাঁচাবে,এছাড়া নিয়মিত রক্তদান করলে হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমে যায়।

বিজ্ঞপ্তি


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *