
জকিগঞ্জ উপজেলার ০৩ নং কাজলসার ইউনিয়নের অন্তর্গত কাজলসার সাকিনে বিশেষ অভিযান পরিচালনা করে সুবোধ চন্দ্র শীল এর বসত ঘরের সামনে জকিগঞ্জের এসআই মোঃ শাহীনুর রহমান, এসআই নোটন কুমার চৌধুরী ও সঙ্গীয় ফোর্স কর্তৃক আসামীর দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা অবস্থায় একটি নীল রঙের পলিথিনে মোড়ানো ২০০ (দুইশত) গ্রাম গাঁজা পাওয়া যায়। এ ঘটনা সংক্রান্তে জকিগঞ্জ থানার মামলা নং-১৭, তাং-১১-০৭-২০২০ খ্রিঃ, ধারাঃ ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৯(ক) রুজু করা হয়েছে।
১১জুলাই শনিবার আনুমানিক সকাল ১০.৩০ এ আসামী সুবোধ চন্দ্র শীলকে গ্রেফতার করে পুলিশ।