বড় পাথরে দম্পতির দেহ তল্লাশী করে মিললো ৮০০পিস ইয়াবা

Spread the love

জকিগঞ্জ টিভি:: ৯জুলাই বৃহস্পতিবার ভোর ০৪.১৫ ঘটিকায় জকিগঞ্জ থানাধীন ০২ নং বিরশ্রী ইউনিয়নের অন্তর্গত বড়পাথর সাকিনে বিশেষ অভিযান পরিচালনা করে আসামী মোঃ হাসান আহমদ এর বসত বাড়িতে টিম জকিগঞ্জের এসআই মোহন রায়, এএসআই মখলিছ মিয়া, এএসআই কানন কুমার দাশ কর্তৃক আসামী মোঃ হাসান আহমদ (২৬), পিতা-মৃত কামাল উদ্দিন, ২। সুমি আক্তার (২০), স্বামীঃ মোঃ হাসান আহমদ, উভয় সাং-বড়পাথর, থানাঃ জকিগঞ্জ, জেলাঃ সিলেটদ্বয়ের দেহ তল্লাশি করে আসামী মোঃ হাসান আহমদের পরিহিত লুঙ্গির কোচা থেকে মোট ৬০০ পিস ইয়াবা এবং অপর আসামী সুমি আক্তার এর দেহ থেকে একটি নীল রঙের বায়ুরোধক পলিপ্যাকে দুইশ পিছ ইয়াবা ট্যাবলেটসহ সর্বমোট ৮০০ (আটশত) পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

এ সংক্রান্তে জকিগঞ্জ থানার মামলা নং-১৪, তাং-০৯-০৭-২০২০ খ্রিঃ, ধারাঃ ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) রুজু করা হয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *