জকিগঞ্জ থানায় নতুন পিকআপ প্রদান করলেন পুলিশ সুপার

Spread the love

জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জ থানায় সংযোজন হলো নতুন একটু পিকআপ। আইন শৃঙ্খলা কার্যক্রম গতিশীল করতে পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন পিপিএম এটি প্রদান করেছেন।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসের একটি স্ট্যাটাসে লিখেন- মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম মহোদয় এর প্রতি জকিগঞ্জ থানা পুলিশ ও জকিগঞ্জবাসীর পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন ও অশেষ কৃতজ্ঞতা। যিনি সিলেট জেলার প্রত্যেকটি থানার জনগণকে কিভাবে ভালো রাখা যায়, শান্তিতে রাখা যায়, একটি মানুষও যাতে অনাহারে না থাকে, কোন ব্যক্তি যাতে বিচার বঞ্চিত না হয়, অত্যাচারিত না হয় সে লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। করোনা ভাইরাস নামক মহামারীর এ দূর্দিনে পুলিশি সেবা জনগণের নিকট পৌছে দেওয়া এবং জকিগঞ্জ থানা এলাকার আইন শৃঙ্খলা ও নিরাপত্তামূলক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে অদ্য ০৮-০৭-২০২০ খ্রিঃ তারিখ মাননীয় পুলিশ সুপার মহোদয় জকিগঞ্জ থানায় একটি পিকআপ গাড়ি প্রদান করেন। স্যারের উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করি, পরিবারের সবার মঙ্গল কামনা করি এবং জকিগঞ্জের প্রত্যেকের নিকট স্যারের জন্য দোয়া কামনা করছি।

উক্ত গাড়িটি সংযোজনের ফলে জকিগঞ্জ থানা পুলিশের জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরো গতিশীল হবে। ধন্যবাদ স্যারকে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *