স্বেচ্ছাসেবী সংগঠন মুক্তমন বীরশ্রী ৩য় বছরে পদার্পণ

Spread the love

“সৃষ্টির সাথে স্রষ্টাকে পেতে” স্লোগান নিয়ে ০৩.০৭.২০১৮ সালে শুরু করা পথযাত্রার দুই বছর পেরিয়ে ৩য় বর্ষে পা রাখলো বীরশ্রীর অন্যতম সেচ্ছাসেবী সংগঠন “মুক্তমন”। ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে “মাওলানা আব্দুল কুদ্দুস দারুল হিফজ মহিলা ও ইবতেদায়ী মাদ্রাসা”য় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে।

কেক কাটার মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তমন বীরশ্রী’র সভাপতি নাহিদুল ইসলাম চৌধুরী, সহসভাপতি দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইমদাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু ছায়িদ মো. আশিক, কোষাধ্যক্ষ সুলতান মাহমুদ, প্রচার সম্পাদক নাইমুল ইসলাম, সদস্য নোমান আহমদ, জামাল আহমদ, ওলিউর রহমান, মুহাম্মদ গাউছুল আলম, আব্দুর রাহিম চৌধুরী, জামাল আহমদ জামিল, জাফরান আহমদ, কামরুল ইসলাম, সাজু আহমদ, রুবেল আহমদ।

সীমিত আঙ্গিকে সাজানো এই আয়োজনের শেষ পর্যায়ে সংগঠনের সদস্য জামিল আহমদ জামাল উপস্থাপন করেন “ম্যাজিক শো”। দারুণ উৎফুল্লতা নিয়ে শেষ হওয়া অনুষ্ঠানে সবাই আগামীতে আরো সুন্দর পদযাত্রার কামনা করেন।

অনুষ্ঠানে সংগঠনকে এগিয়ে নিতে যারা সহযোগিতা, সহমর্মিতা ও অনুপ্রেরণা জুগিয়েছেন তাদের প্রতি মুক্তমন পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়।
উল্লেখ্য যে, ২০১৮ সালের জুলাই মাসে যাত্রা শুরু করা মানবিক এই সংগঠনটি শিক্ষাবিস্তার ও আর্তমানবতার সেবায় নিরব বিপ্লব চালিয়ে যাচ্ছে।
মুক্তমন বীরশ্রী মানুষের পাশে যেভাবে আছে সেভাবে থাকতে চায়।

বিজ্ঞপ্তি


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *