৩৮ তম বিসিএসে জকিগঞ্জের সাহেদ আহমদ প্রাণিসম্পদ কর্মকর্তা হিসেবে সুপারিশপ্রাপ্ত

Spread the love

জকিগঞ্জ উপজেলার পূর্ব কসকনকপুর গ্রামের কবির আহমদ তাপাদারের ছেলে সাহেদ আহমেদ তাপাদার সদ্য প্রকাশিত ৩৮ তম বিসিএস পরীক্ষায় প্রাণিসম্পদ কর্মকর্তা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

তার পিতা গোলাপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের অফিসার পদে কর্মরত আছেন, দাদার নাম মৃত সুরুজ আলী তাপাদার। সাহেদ আহমেদ তাপাদার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ডিভিএম থেকে অনার্স, মাস্টার্স সম্পন্ন করেছেন।

উল্লেখ্য, তিনি বর্তমানে সোনালি ব্যাংক জকিগঞ্জ শাখার কর্মকর্তা হিসেবে নিয়োজিত রয়েছেন।
এই অসাধারণ সাফল্যে গর্বিত তার পিতা কবির আহমদ তাপাদার তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *