
জকিগঞ্জের শাহবাগ এলাকায় গলায় দড়ি দিয়ে এক যুবকের রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যার ঘটনা হতে পারে।
মৃত যুবক উপজেলার বারহাল ইউনিয়নের মহিদপুর গ্রামের মুক্তিযুদ্ধা আবুল মিয়ার ছেলে আজহার চৌধুরী (২৬)। জানা যায় আজ সকাল সাড়ে দশটার দিকে সে তার শয়নকক্ষে গলায় রশি দিয়ে ঝুলানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
তবে জকিগঞ্জ থানার ওসি মীর মোঃ আব্দুন নাসের জানিয়েছেন পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।