
জকিগঞ্জ টিভি:: সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখায় কর্মরত পুলিশ সদস্য জকিগঞ্জের মানিকপুর ইউনিয়নাধীন খলাদাপনিয়া গ্রামের বাসিন্দা আখতার হুসেন চৌধুরী করোনা আক্রান্ত হয়েছেন।
আখতার জকিগঞ্জ টিভিকে জানান- সপ্তাহখানেক থেকে করোনার উপসর্গ থাকায় গত মঙ্গলবার নমুনা প্রদান করেন তিনি। পরবর্তীতে আজ রাতে করোনার রেজাল্ট পজিটিভ আসে।
উল্লেখ্য, জকিগঞ্জসহ দেশবাসির কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তিনি।