কঠোর অবস্থানে জকিগঞ্জ উপজেলা প্রশাসন

Spread the love

জকিগঞ্জ টিভি:: জকিগঞ্জে আজ থেকে কঠোর অবস্থানে নেমেছে জকিগঞ্জ উপজেলা প্রশাসন। আজ দিনভর মোবাইল কোর্টের অভিযান শেষে ১৪টি মামলা ও ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

বর্তমানে ব্যাপক ঝুঁকিতে রয়েছে জকিগঞ্জ উপজেলা। সময়ের সাথে পাল্লা দিয়ে জকিগঞ্জে বাড়ছে করোনা রোগী। করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণের লক্ষ্যে চলছে উপজেলাব্যাপি এ কঠোরতা।

আজ দিনভর জকিগঞ্জ পৌরসভায় বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট বসিয়ে সংক্রামক রোগ প্রতিরোধ আইনে ১৪টি মামলায় মোট ৬হাজার টাকা জরিমানা করেন জকিগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার বিজন কুমার সিংহ।

এসময় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলতে উপজেলাবাসির প্রতি বিশেষ অনুরোধ জানান তিনি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *