তাজওয়ার চৌধুরী সুয়েজ’র ইন্তেকাল ; বিভিন্ন মহলের শোক

Spread the love

জকিগঞ্জ টিভি:: উপজেলার মানিকপুর ইউনিয়নাধীন মৌগ্রাম বড়বাড়ি নিবাসী, সর্বজনপ্রিয় ব্যক্তিত্ব তাজওয়ার চৌধুরী সুয়েজ ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ব্রেইন স্ট্রোক করে গত রাত ৩টা ৫৪মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মরহুমের জানাযার নামাজ আজ বাদ যোহর বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।

এদিকে, তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জকিগঞ্জের বিভিন্ন সামাজিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। সহজ-সরল এবং সদালাপি হিসেবে পরিচিত তাজওয়ার চৌধুরীর মৃত্যুতে এলাকাজুড়ে বিরাজ করছে শোকের ছায়া।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *