খলাছড়া প্রবাসী ঐক্য পরিষদের উদ্দোগ্যে আর্থিক সহায়তা প্রদান

Spread the love

জকিগঞ্জে খলাছড়া প্রবাসী ঐক্য পরিষদের পক্ষ থেকে করোনা ভাইরাস পরিস্থিতি ও রমজান উপলক্ষে এলাকার অসহায় দরিদ্র মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

করোনা ভাইরাস পরিস্থিতি ও রমজান উপলক্ষে বৃহত্তর খলাছড়া প্রবাসী ঐক্য পরিষদের পক্ষ থেকে ০৮ মে, রোজ শুক্রবার সকাল ১০ টায় খলাছড়া দাখিল মাদ্রাসার হল রুমে বৃহত্তর খলাছড়া এলাকার ভুইয়ারমুড়া, পশ্চিম খলাছড়া, পূর্ব খলাছড়া, বসনপুর, সাখরপুর ও ডিগ্রী গ্রামের ১১২ জন অসহায় দরিদ্র মানুষের মাঝে নগদ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

এতে পরিষদের দেশের প্রতিনিধি ও কোষাধ্যক্ষ মাওলানা এখলাছুর রহমানের সভাপতিত্বে সংগঠনের দেশের প্রতিনিধি মুনিম আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা নজরুল ইসলাম।

উক্ত আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের দেশের প্রতিনিধি খসরুজ্জামান খসরু, বেলাল আহমদ, সাবু আহমদ ও পরিষদের সদস্য টিপু সুলতান প্রমুখ।

বিজ্ঞপ্তি


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *