
নোভেল করোনা ভাইরাস (কোভিড ১৯) মহামারী পরিস্থিতিতে লক ডাউন। সারাবিশ্ব জুড়ে দেখা দিয়েছে হাহাকার। এমন পরিস্থিতিতে মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষজন পড়েছেন বিপাকে। তবে সরকারি ত্রাণের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দল এবং প্রবাসী বাংলাদেশি সংস্থাগুলো এসব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টায় আছে সর্বদা।
এরই ধারাবাহিকতায় জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা, তরুণ সমাজকর্মী এটিএম নাসির এর ব্যবস্থাপনায় জকিগঞ্জ উপজেলার ৯ নং মানিকপুর ইউনিয়নের দরগাবাহারপুর, মঙ্গলপুর, জিয়াপুর এবং মির্জাচক গ্রামে মোট ১০০ জন মধ্যবিত্ত ও নিন্মবিত্ত পরিবারের মধ্যে উপহার সামগ্রী বিতরন করা হয়েছে। উপহারসামগ্রী পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন গ্রহীতারা।
বিজ্ঞপ্তি