
শিক্ষা, সেবা, উন্নয়ন এই স্লোগান কে সামনে রেখে জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের ২০১১ ব্যাচের সহপাঠীদের নিয়ে গঠিত হয় জাস-‘১১(JASS-’11)। (জকিগঞ্জ,সিলেট)
জাস-‘১১ এর লক্ষ্য হচ্ছে- দরিদ্র শিক্ষার্থী ও অসহায় রোগীর চিকিৎসার ব্যয় বহন,প্রাকৃতিক দূর্যোগের সময় অসহায় মানুষের সহযোগিতা করা সহ সামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করা। সর্বোপরি সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনের জন্য মানবতার সেবায় নিয়োজিত থাকা।
অনলাইনের মাধ্যমে সকল সহপাঠীদের মতামতের ভিত্তিতে ০৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন মুনীর আহমদ খাঁন,স্বপন আহমদ,ইমরান হোসাইন।
উপদেষ্টা পরিষদের উপস্থিতিতে গতকাল স্থানীয় একটি মিলনায়তনে এক বছরের জন্য (নবায়ন যোগ্য) ০৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।
কার্যনির্বাহী পরিষদের সদস্যরা হলেন– সভাপতি-মোঃআব্দুল হাদি।
সহ-সভাপতি-জাবেদ আহমদ
সহ-সভাপতি-মমতাজ রেহিমা (রুনা)
সেক্রেটারি-জাকারিয়া আলম
সহ-সেক্রেটারি-প্রিয়া আব্দুল্লাহ।
অফিস সম্পাদক-জাহেদ আহমদ।
অর্থ সম্পাদক-মাছুম আহমদ।
সমাজ কল্যান সম্পাদক-মাজেদ আহমদ।
শিক্ষা সম্পাদক–কামরুল ইসলাম।
এছাড়া সকল সহপাঠীদের সদস্য হিসেবে ঘোষণা করা হয়েছে।