
জকিগঞ্জ টিভি:: বর্তমান মহামারী করোনা পরিস্থিতিতে লকডাউনের কারণে গরিব, দুস্থ, অসহায় ও সাময়িক কর্মহীন ও নিঃস্ব মানুষের কল্যাণে পবিত্র রমজান উপলক্ষে, প্রতি বছরের ন্যায় আজ ৫ মে ২০২০ ইং, ৩নং কাজলসার ইউনিয়েনের ১,২,৩ নং ওয়ার্ডের ৩০০ পরিবারের দ্বারে দ্বারে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও নগদ টাকা পৌঁছে দেয়া হয়েছে।

ইউকে প্রবাসী মাওলানা মুজিবুল ইসলাম তাপাদার, আবু সাঈদ ও গুলজার হোসেন এর অর্থায়নে ২০১৮ সালে গঠিত হয় “স্মাইলেজ ইউকে চ্যারিটি”।
প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি তার লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করে আসছে। তারই অংশ হিসেবে গরিব, দুস্থ, অসহায় ও সাময়িক কর্মহীনও হতদরিদ্রের মধ্যে ৩নং কাজলসার ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের ৩০০ পরিবারের দ্বারে দ্বারে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীও নগদ টাকা পৌছে দিচ্ছে “স্মাইলেজ ইউকে চ্যারিটি”।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছেঃ ৩০ কেজি চাল, ১ কেজি ময়দা, ১ লিটার তৈল ও নগদ ১৮০০ টাকা।
উল্লেখ্যঃ ইউকে প্রবাসী মাওলানা মুজিবুল ইসলাম তাপাদার, আবু সাঈদ, গুলজার হোসেন এর অর্থায়নে “স্মাইলেজ ইউকে চ্যারিটি” প্রতিষ্ঠার পর ২০১৯ সালের পবিত্র রমজান মাসে প্রায় ২৫০ অসহায়, হতদরিদ্রের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। কোরবানির ঈদে কোরবানির গোশত বিতরণ করা হয়। এবং ২০২০ সালে এই প্রথম “স্মাইলেজ ইউকে চ্যারিটি”র পক্ষ থেকে খাদ্যসামগ্রীও নগদ টাকা বিতরণ করা হয়।
এর আগে মাওলানা মুজিবুল ইসলাম তাপাদার তিনির ব্যক্তিগত পক্ষ থেকে অত্র এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আর্থিকভাবে সহযোগিতা করে আসছেন। “স্মাইলেজ ইউকে চ্যারিটি” বাংলাদেশে প্রকল্প বাস্তবায়নে সর্বাত্মক ভাবে পরিচালনা করছেন সিরাজুল ইসলাম তাপাদার সেলিম, আব্দুল মন্নান, মাওলানা আব্দুল বাছিত, শাহিদ আহমদ।