দরিদ্র পরিবারে ত্রাণ সামগ্রী পৌছে দিচ্ছে জকিগঞ্জ পৌরসভা ছাত্রলীগ

Spread the love

জকিগঞ্জ টিভি:: করোনা ভাইরাসের কারনে বিপাকে পড়া দরিদ্র পরিবারগুলোর মাঝে ত্রান সামগ্রী পৌছে দিচ্ছে জকিগঞ্জ পৌরসভা ছাত্রলীগ।

করোনা ভাইরাস দুর্যোগে জরুরি ভিত্তিতে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ খাদ্য সামগ্রী উপহার, জকিগঞ্জ পৌরসভার মেয়র হাজী খলিল উদ্দিনের সহযোগিতায় জকিগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের হত-দরিদ্র মানুষের মাঝে পৌছে দেয় বাংলাদেশ ছাত্রলীগ জকিগঞ্জ পৌরসভা শাখার সকল নেতৃবৃন্দ।

বিশেষ সহযোগিতা করায় পৌরসভার মেয়রকে ধন্যবাদ জানায় পৌর ছাত্রলীগ। বিতরণকালে উপস্থিত ছিলেন পৌরসভা ছাত্রলীগের সভাপতি নূরুল আমিন, যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান ইমন, ৩-নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রাহমান সাকিব, পৌর সেচ্ছাসেবক দায়িত্বে থাকা ছাত্রলীগ নেতা তামিম আহমেদ রাফে, পৌর ছাত্রলীগ নেতা রেজাউল করিম প্রমুখ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *