
জকিগঞ্জ টিভি:: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সব মানুষ এখন গৃহবন্দি। এমন পরিস্থিতিতে সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ।
বিপাকে পড়া এমন অর্ধশতাধিক পরিবারে বাড়ি বাড়ি গিয়ে খাবারসামগ্রী পৌঁছে দিয়েছেন জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মোস্তফা উদ্দিন। বিত্তবানদের প্রতি, পৃথিবীর এই দুঃসময়ে সাধ্যানুযায়ী প্রত্যেক দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন মোস্তফা উদ্দিন।
বিজ্ঞপ্তি