
জকিগঞ্জ টিভি:: উপজেলার বারঠাকুরী ইউনিয়নাধীন কাজিরপাড়া জামে মসজিদে ১৮ এপ্রিল রাত আনুমানিক ২ঃ১৫ মিনিটের সময় অগ্নিকান্ডের ঘটনা ঘটে৷ ধারণা করা হচ্ছে ইমাম সাহেবের রুম থেকে বিদুতের শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে।
এদিকে আগুনে সমস্ত মসজিদ ঘরটি (সেমিপাকা) জ্বলে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন এলাকাবাসি। ধারণা করা হচ্ছে ক্ষয় ক্ষতির পরিমান প্রায়১০/১২ লক্ষ টাকা।
উল্লেখ্য, ঘটনাকালে, শুক্রবার রাতে ইমাম সাহেব ছুটিতে ছিলেন।