খাসেরা ও পশ্চিম শাহজালালপুর উজ্জ্বল সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে দুই শতাধিক পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ

Spread the love

জকিগঞ্জ টিভি:: খাসেরা ও পশ্চিম শাহজালালপুর উজ্জ্বল সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়ের ৯নং ওয়ার্ডে ২১৫ টি পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

করোনা ভাইরাসের সতর্কতায় হাট বাজার বন্ধ হয়ে যাওয়ার কারণে বেকার হয়ে পড়া লোকজনের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি।
এ সময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ থানার ওসি মীর মোঃ আব্দুন নাসের, খাসেরা ও পশ্চিম শাহজালালপুর উজ্জ্বল সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক শাহান আলম, মানিকপুর ইউনিয়নাধীন ৯ নং ওয়ার্ডের সাবেক মেম্বার বুরহান উদ্দিন, যুবলীগ নেতা নজরুল ইসলাম, রাসেল আহমদ, আশিক আহমদ প্রমূখ।

সংস্থার সাধারণ সম্পাদক সাহান আলম বলেন, ‘সবসময় অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে সংস্থাটি। করোনা ভাইরাসের কারনে বিপাকে পড়া পরিবারগুলোকে ত্রাণ প্রদানে প্রবাসি কল্যাণ সংস্থার পক্ষ থেকে ৪০টা পরিবারের খাদ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা।’


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *